বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

লোহাগাড়ার আলোচিত নারী নির্যাতন মামলার পলাতক আসামি সাইফুল গ্রেপ্তার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ
লোহাগাড়ার আলোচিত নারী নির্যাতন মামলার পলাতক আসামি সাইফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়া থানার আলোচিত নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সাইফুল আলমকে(৩৮)নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১২ জানুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরঅএম মোড় এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃত আসমী লোহাগাড়া থানার বড়হাতিয়া গ্রামের  মৃত জাগির হোসেনের পুত্র।

জানা যায়, ধৃত  লোহাগাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনেে এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই আসামীকে নগরের বায়েজিদ এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares