প্রকাশ: ২ এপ্রিল ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২৫ | ১০:০৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়,দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালকসহ ৭ জন নিহত হয়েছেন।
