বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ৬:৪১ অপরাহ্ণ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ৬:৪২ অপরাহ্ণ
লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশে একটি মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পদুয়ার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares