প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় ইরফানুল ইসলাম চুহিম (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চুহিম লোহাগাড়া সদর ইউনিয়নের দফাদার পাড়ার বাসিন্দা এবং মোহাম্মদ নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হামিদ জানান, একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চুহিম সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রহা
