নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতিহা জেহান জেবা (১৯) ।বাবা মোহাম্মদ ফারুকের মোটরসাইকেলের পেছনে বসে নিয়মিত কলেজে আসা যাওয়া করেন তিনি।প্রতিদিনের মতো শনিবার দুপুরেও বাবার মোটরসাইকেলে চড়ে কলেজ থেকে বাসায় ফিরছিলেম ফাতিহা। তাদের গাড়ি ফৌজদারহাট-বায়েজিদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে বেপরোয়া গতির বিএসআরএম কোম্পানির একটি লরির পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ফাতিহা জেহান । তখন লরিটি সড়কের উপর তাকে পিষ্ট করে চলে যায়।
শনিবার বিকাল ৩টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফৌজদারহাট পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে।
নিহত ফাতিহা জেহান সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ফৌজদার বাড়ির মো. ফারুকের একমাত্র মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাবা মেয়ের এই মোটরসাইকেলটি লিংক রোডের ৩ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে বিএসআরএম কোম্পানির একটা গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়।এতে ফাতেমা জাহান মোটরসাইকেল থেকে পড়ে গেলে লরিটা পেছন থেকে এসে তার মাথার উপর দিয়ে চলে যায়।এতে তার বাবাও কিছুটা আহত হন।
সীতাকুণ্ড থানার ছিন্নমুল এলাকার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. হাবীবুর রহমান বলেন, ‘বাবার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ফাতিহা।পথিমধ্যে একটা লরীর ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।তবে ঘাতক লরি চালক পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে।
