বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লালখান বাজারে স্কুল ছাত্রীর ধর্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালো এলাকাবাসী

প্রকাশ: ৭ মে ২০২২ | ১:০৫ অপরাহ্ণ আপডেট: ৭ মে ২০২২ | ১:০৫ অপরাহ্ণ
লালখান বাজারে স্কুল ছাত্রীর ধর্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। । পরে মেয়েটে কৌশলে পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানায়।এরপর এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধর্ষক হৃদয়কে (২০) পিটিয়ে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ এই ধর্ষককে চমেক হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (৫ মে) রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখান বাজারের ৭ নং বাঘঘোনার গলি এলাকায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী কিশোরী (১৪) স্থানীয় জাগো ফাউন্ডেশন স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

জানা যায়,বৃহস্পতিবার (৫ মে) রাত ১০ টায় আসামী হৃদয় প্রকাশ ঠান্ডি হৃদয় বাসার সামনে থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাত সাড়ে ১২ টায় কিশোরীটি কৌশলে পালিয়ে এসে বাসার সামনের রাস্তায় পড়ে যায়। তাকে বাসায় নিয়ে গেলে সে পরিবারের সদস্যদের কাছে ধর্ষনের ঘটনা বর্ণনা করেন।এরপর তাৎক্ষনিক এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে আটক করে পিটুনি দিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাকে আহত আটক করে নিয়ে চমেক হাসপাতালে ভর্তি করেন।একই সাথে তার ধর্ষিত মেয়েটিকেও চমেক হাসপাতালের ওয়ান ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।।

ভুক্তভোগী কিশোরীর বাবা আল আমিন বলেন,’স্থানীয় সিদ্দিক মুন্না, রনি,মাসুদ, ইমরান, জুয়েল,আল আমিনসহ কয়েকজনের সহযোগিতায় হৃদয় তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে।পরে মেয়ে পালিয়ে এসে তাকে জানালে স্থানীয় লোকজন গিয়ে হৃদয়কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।এই ঘটনার পর হৃদয়ের সহযোগিরা তাকে মামলা না করতে নানাভাবে হুমকি দিতে থাকে।তারা স্থানীয় কাউন্সিলরের লোক। তাই বাধ্য হয়ে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র হৃদয়কে আসামী করে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা ময়না বেগম একজনকে আসামী করে মামলা দায়ের করেন।মামলার একমাত্র আসামী হৃদয় বিক্ষুব্ধ মানুষের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। সুস্থ হয়ে উঠলে তাকে এই মামলায় আটক দেখানো হবে।এই ঘটনায় ভিকটিক কিশোরীও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares