বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে এক পাহাড়ি সন্ত্রাসী আটক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ অপরাহ্ণ
লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে এক পাহাড়ি সন্ত্রাসী আটক

লামা প্রতিনিধি (বান্দরবান) 

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুক সহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

আজ শুক্রবার (২৬ এপ্রিল)  বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে ।  সে লামা  উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান , আজ দুপুরে  জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে  লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দূর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে।  এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares