বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ফতোয়া কমিটির প্রধান আটক

প্রকাশ: ৯ জুলাই ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ আপডেট: ৯ জুলাই ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ফতোয়া কমিটির প্রধান আটক

সাম্পান ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা বাহিনীর ফতোয়া কমিটির প্রধান নূর মোহাম্মদকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প নৌকার মাঠ এলাকা থেকে ১৪ এপিবিএনের সদস্যরা তাকে আটক করে। আটক আরসা নেতা মৃত লাল মিয়ার ছেলে।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, রাতে আরসার সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় সময় আধ্যাত্মিক ছদ্মবেশে চলতেন। এভাবে কৌশলে বিতর্কিত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার কার্যক্রম চালাতেন।

প্রসঙ্গত, ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর আত্মপ্রকাশ কার্যক্রম শুরু করে বিদ্রোহী গ্রুপটি। সশস্ত্র এই গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। এক পর্যায়ে ভয়ংকর রূপ নেয় সংগঠনটি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares