বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে লুকিয়েছিল,অভিযানে গ্রেফতার

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ণ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে লুকিয়েছিল,অভিযানে গ্রেফতার

সাম্পান ডেস্ক

 উখিয়ারর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর শুক্কর (৫০), মৃত জুহুর আহমদের ছেলে মোহাম্মদ ছলিম (৪০), আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন (৪০), নাদির হোছেনের ছেলে মোহাম্মদ রশিদ (৩৫) ও মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ পেঠান শরীফ (৩৫)। এরা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী ।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। আজ সোমবার কক্সবাজার জেল হাজতে তাদের পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares