বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রেলওয়েতে অব্যবস্থাপনার প্রতিবাদে চবির ৪ শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ১২:১৭ অপরাহ্ণ আপডেট: ১৭ জুলাই ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ
রেলওয়েতে অব্যবস্থাপনার প্রতিবাদে চবির ৪ শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা রোধসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।

রোববার (১৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্লেকার্ড নিয়ে রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়া এই শিক্ষার্থীরা হলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান ও মোহাম্মদ মাসুদ।

জানা যায়, গত মাসে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর ঈদুল আজহার আগে ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন মহিউদ্দিন। ১০ জুলাই ঈদের দিনেও তিনি সেখানে অবস্থান নেন।মুলত এই শিক্ষার্থীর সাথে সংহতি প্রকাশ করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares