বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রুমা ও থানচির অনেক গ্রাম এখন জনশূন্য

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১২:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ১২:৩৭ পূর্বাহ্ণ
রুমা ও থানচির অনেক গ্রাম এখন জনশূন্য

নিজস্ব প্রতিবেদক 

কেএনএফ’র সন্ত্রাসী হামলার পর থেকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা এখনও থমথমে । চারদিকে এখন শুধু আতঙ্ক। এরমধ্যে সংঘর্ষ ও যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের ভয়ে অনেক এলাকা এখন জনশূন্য।

জানা যায়, বান্দরবানের রুমা উপজেলার ৭টি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে। মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।এদের অধিকাংশ বম ও ম্রো সম্প্রাদায়ের মানুষ।

এদিকে যৌথ বাহিনী এপর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করেছে এদের মধ্যে ১৮ জন নারী।তাদের প্রায় সবাই কেএনএফের সদস্য ও তাদের সহযোগী রয়েছে। গ্রেফতার কৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয়। গতকাল রাতে তাদেরকে রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

এদিকে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন চলমান রয়েছে। এ অভিযানে অংশ নিয়েছে পাঁচ শতাধিক বিভিন্ন বাহিনীর সদস্য।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares