বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রুমায় সোনালী ব্যাংকের ভল্ট অক্ষত, ঘটনাস্থল পরিদর্শন করেছে আইজিপি

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ
রুমায় সোনালী ব্যাংকের ভল্ট অক্ষত, ঘটনাস্থল পরিদর্শন করেছে আইজিপি

আমিনুল ইসলাম খন্দকার , বিশেষ প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে, ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ এইই তথ্য জানান। সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

মঙ্গলবার রাখা রুমায় সোনালী ব্যাংকের ভল্টে অক্ষত অবস্থায় পাওয়া গেল ১ কোটি ৫৯ লক্ষ ৪৬ হাজার টাকা। চাবির কারণে এ টাকা নেয়া যায়নি। তিনি বলেন, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারীরা হয়তো ভল্ট খুলতে পারেনি।

ইতিপূর্বে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা তদন্তে কক্সবাজার থেকে পিবিআইয়ের ৫ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছেন।

মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকে হামলা ও ডাকাতির ঘটনার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান আইজিপি।

ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান বলেন, বান্দরবানে এসেছি, কাল রাতে জঘন্য  যে ঘটনা ঘটেছে, সেখানে কী হয়েছে তা জানার জন্য এসেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের লোকজনের উপর আক্রমণ হয়েছে, মসজিদে তারা আক্রমণ করেছে, আনসার ক্যাম্পে তারা আক্রমণ করেছে, পরবর্তীতে অস্ত্র নিয়ে গেছে।

মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকে হামলা ও ডাকাতির ঘটনার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান আইজিপি।

আইজিপি যখন রুমা পরিদর্শনে ছিলেন তখন দিনদুপুরে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালায় করেছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা একটু আগেই বিষয়টি শুনেছি। আমরা সতর্ক ছিলাম বলেই তারা এসে পালিয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares