বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রেয়াজুদ্দিন বাজারে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগ, আদালতে মামলা দায়ের

প্রকাশ: ৩ আগস্ট ২০২৩ | ৭:১৪ অপরাহ্ণ আপডেট: ৩ আগস্ট ২০২৩ | ৭:১৬ অপরাহ্ণ
রেয়াজুদ্দিন বাজারে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগ, আদালতে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে একদল দুর্বৃত্ত বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ উঠেছে । দুর্বৃত্তরা এসময় অফিসে থাকা নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও অফিসের মালামাল লুট করে নিয়ে যায়।এই ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে আদালতে  মামলা দায়ের করা হয়েছে।

গত ১৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আর গত ১ আগস্ট সংগঠনের সভাপতি ও সিডিএ মার্কেট রয়েল প্লাজার ব্যবসায়ী সেকান্দর আলম চৌধুরী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং বণিক সমিতি ও সমবায় সমিতির দারোয়ানসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী এডভোকেট অমর কৃষ্ণ দত্ত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলায় আসামীরা হলেন মোঃ ইকবাল হোসেন, দস্তগীর সুমন, হামেদ হাসান, আহমদ কবির দুলাল, সরোয়ার কামাল, শওকত আজীজ, আমান উল্লাহ, সাদেক হোসেন, আলমগীর সিকদার ও মোঃ হানিফ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ জুলাই রাত আনুমানিক ১১টায় মামলায় নাম উল্লেখিত আসামী ও ২০/২৫ জন্য অজ্ঞাত ব্যক্তি পূর্বপরিকল্পিত দলবদ্ধভাবে সশস্ত্র অবস্থায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের অফিসে তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর করে অফিসের ড্রয়ারে থাকা নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় বাদী গত ২০ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন। পরে প্রতিকার না পাওয়ায় গত ১ আগষ্ট চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares