বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাসুল (সাঃ) এর অবমাননায় তোপের মুখে দিল্লি, আরব বিশ্বে ভারতীয় পণ্য বর্জনের হিড়িক

প্রকাশ: ৭ জুন ২০২২ | ৮:১৩ পূর্বাহ্ণ আপডেট: ৭ জুন ২০২২ | ৮:৩৪ পূর্বাহ্ণ
রাসুল (সাঃ) এর অবমাননায় তোপের মুখে দিল্লি, আরব বিশ্বে ভারতীয় পণ্য বর্জনের হিড়িক

সাম্পান ডেস্ক

মহানবী হজরত মোহাম্মদ(সা:)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের চরম বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছে ভারত।এনিয়ে বিশেষ করে আরব বিশ্বে চলছে প্রতিবাদের ঝড়।শেষ পর্যন্ত এই দুই নেতাকে দল থেলে বের করে দিয়েছে মৌলবাদী এই দলটি।এরপরও থামছে না ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। কাতার, ইরান, সৌদি আরব ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।

এদিকে এই বক্তব্যের জেরে ভারতের মুসলমানদের মধ্যে চলছে প্রতিবাদে।এনিয়ে তাদের প্রতিবাদ মিছিলের বেশ কয়েকটিতে পুলিশ ও বিজেপির লোকজন হামলা করেছে।এরমধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদ হয় কানপুরে।সেখানে পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদী মারাত্মক আহত হয়।

তবে এদিকে নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে নুপুর শর্মা বলেন, একটি টেলিভিশনের টকশোতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে আলোচনায় নাগাড়ে মহাদেব শিবকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছুঁড়ে দেয়ার পরই তিনি ওই মন্তব্যটি করেন। কোনও ধর্মবিশ্বাসে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।

এদিকে নুপুর শর্মাকে সাসপেন্ড এবং নবীন জিন্দালকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে বিজেপি বলেছে, ভারত ধর্ম নিরপেক্ষতার আদর্শে দীক্ষিত। এখানে সব ধর্মের মানুষ নিজেদের বিশ্বাস অনুযায়ী ধর্মচারণ করতে পারেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares