বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবি: আবু নাছের

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ
রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবি: আবু নাছের

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাছের বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাঁচ দফা এখন জনদাবিতে পরিণত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বহদ্দারহাট চত্বরে চট্টগ্রাম বিভাগের আট দলীয় জোটের সমাবেশে যোগ দিতে চান্দগাঁও থানা জামায়াতের মিছিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমাবেশ থেকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন, সেই আলোকে গণভোটের আয়োজন, গণভোটে পক্ষের রায় আদায়, নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতি চালুর পাঁচ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবো।

মিছিলে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি, অফিস সম্পাদক আব্দুল কাদের, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু, জামায়াত নেতা নুরুল আবছার ও অধ্যাপক আনোয়ার হোসেন নূরি প্রমুখ।

সমাবেশ ঘিরে বিভিন্ন এলাকা থেকে আগত নেতা–কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. মো. আবু নাছের বলেন, জনগণের ব্যাপক উদ্দীপনা সমাবেশকে ঐতিহাসিক রূপ দেবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares