সাম্পান ডেস্ক :
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামে চার উপজেলায় তৃতীয় ধাপের নির্বাচন। মঙ্গলবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী এই চার উপজেলায় ৯ লাখ ৬৯ হাজার ৬০১ জন ভোটার রয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চার উপজেলার ৩৫৬ ভোট কেন্দ্রের ২ হাজার ৩৫৭ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণে জন্য চার উপজেলায় ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তারা।
চট্টগ্রামের চার উপজেলায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন বোয়ালখালী উপজেলায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম আনোয়ারা উপজেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ পটিয়া উপজেলায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম চন্দনাইশ উপজেলায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বোয়ালখালীতে মোট ৮৬টি কেন্দ্রে পটিয়ার ২ লাখ ১০ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৭৬৩ জন।
আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে পটিয়ার ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।
পটিয়ায় মোট ১২৮টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।
চন্দনাইশে মোট ৬৮টি কেন্দ্রে পটিয়ার ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালটের মাধ্যমে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৫৬ জন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিকের বলেন, প্রতিটি গুরুতপূর্ণ কেন্দ্রে ৬ জন এবং সাধারণ কেন্দ্রে ৫ জনকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
মঙ্গলবার (২৮ মে) সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে কেন্দ্রে। তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।
