নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি বলেন, দেশের রাজনীতি থেকে দানবীয় চরিত্রের উৎখাত না হলে আবারও ফিরে আসবে ফ্যাসিজম ও সহিংসতা। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবই তার প্রমাণ।
তিনি অভিযোগ করেন, সে দিন আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা ও আহত করেছিল।
তিনি ওই ঘটনার বিচার দাবি করে বলেন, ‘বাংলার মাটিতে খুনি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর ও বান্দরবান–৩০০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সেই দিন ঢাকায় নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার ন্যায়বিচার সময়ের দাবি।
এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল, জেলা মিডিয়া ও যুববিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, বান্দরবান সদর উপজেলা আমীর অ্যাডভোকেট মো. সোলাইমানসহ অন্যান্য নেতা।
সভা পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর সভাপতি ওবায়দুল হক, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রিয়াজ উদ্দিন, আতিকুর রহমান, শিবির নেতা মেহেদী হাসান ও আলমগীর।
রহা
