বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় ভেজাল বিরোধী অভিযান, ৫ দোকানকে জরিমানা

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩ | ৪:৪৪ অপরাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২৩ | ৪:৪৪ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় ভেজাল বিরোধী অভিযান, ৫ দোকানকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে পাঁচ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) দুপুরে দুপুরে উপজেলার ধামাইরহাট ও মোগলেরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী এ অভিযান পরিচালনা করেন।এসময় তিন দোকানের মজুদ করা নামবিহীন ও ভেজাল ঘি জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় এবং ভেজা ঘি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে মোগলেরহাটে রাম প্রসাদ কর্মকারের মুদির দোকানে ৫ হাজার, ধামাইরহাটে বদিউল আলম স্টোরে ৫ হাজার, মের্সাস লক্ষী ভান্ডারে ৫ হাজার, শাহ জমির উদ্দিন শাহ স্টোরে ৫ হাজার, এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আনন্দ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া সার্কেল এএসপি মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি ও থানা পুলিশের সদস্যরা।পুরো রমজান মাসে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও আতাউল গনি ওসমানী।

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares