বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় বাস পুড়াল দুর্বৃত্তরা

প্রকাশ: ২ নভেম্বর ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ আপডেট: ২ নভেম্বর ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় বাস পুড়াল দুর্বৃত্তরা

সাম্পান ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ অবরোধের শেষ দিনে রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও আরও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়।

আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এর আগে মঙ্গলবার পাথরবোঝাই দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares