বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ৩:৫০ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২৪ | ৩:৫২ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত

সাম্পান ডেস্ক

রাঙ্গুনিয়ায় ট্রাক ও  অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ আবদুল হান্নান (৩৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আবদুল হান্নান চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন  বলেন, মাছ বোঝায় ট্রাকটি মরিয়মনগর বাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো।

অন্যদিকে সিএনজিটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাট আসছিলো। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজি চালক আবদুল হান্নানের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares