বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৫৭ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায় কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুমন দাশ (৪৫) নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদুয়ায় ত্রিপুরা সুন্দরী বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষিজমি থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

নিহত কৃষক নাম সুমন দাশের বাড়ি বাঁশখালী উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে পদুয়া ইউনিয়নে বসবাস করতেন। আর পাহাড়ের ঢালে ও নিচের জমিতে সবজি এবং পানের চাষ করতেন।

নিহত সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, সুমন দাশকে পাহাড়ী সন্ত্রাসীরা রাতে সেখানে না থাকার জন্য বলেছিলেন।।তাকে বিভিন্ন হুমকি-ধামকিও দিয়েছেন।তবে কথা না শোনায় শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

দক্ষিন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পান চাষের কৃষিজমি থেকে সুমন দাশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares