প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা ও একটি কাঁচা বসতঘরে আগুন পুড়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষায়ক্ষতি হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন বলেন, পুষ্পিতা দেবী নামের এক নারীর সেমিপাকা ও কাঁচা বসতঘরে আগুন লাগে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।
