বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গামাটিতে বালু বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

প্রকাশ: ৮ মে ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ
রাঙ্গামাটিতে বালু বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

সাম্পান ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু বোঝাই একটি ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছে।এসময় চালকসহ তিনজন আহত হয়। নিহত হেলপারের নাম সাজ্জাদ হোসেন (২০)।

বুধবার (৮ মে) সকালে বাঘাইছড়ির মারিশ্যা-বাঘাইহাট সড়কের নয়কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় মৃত আজাদ উদ্দিনের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, নয়কিলো এলাকায় একটি ট্রাক উল্টে একজন মারা গেছে এবং তিনজন আহত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares