বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙামাটিতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ
রাঙামাটিতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে এ কর্মসূচি সমাপ্ত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আবু নাসের। স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জনগণ রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতা হিসেবে দেখছে।

তিনি উল্লেখ করেন, জাতীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন, দুর্নীতি দমন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তারেক রহমান কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

দীপেন দেওয়ান দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে সাফল্য অর্জনের জন্য ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares