বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ২

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ণ আপডেট: ২৯ মে ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ
রাঙামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ২

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ মে ) রাত ১২টায় বিলাইছড়ি-শুক্কুরছড়ির ৪ কিলোমিটার পশ্চিমে সীমান্ত সড়ক এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন (২৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে।

এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ কালামিয়া (৪০) একই গ্রামের অপরজন মোহাম্মদ ইয়াসিন কুতুপালং উখিয়া’র বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায় বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় শুক্কুরছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগীকে হাসপাতালে আনা হলে ১ জনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares