বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাউজানে বিষপানে মরলো প্রবাসীর স্ত্রী

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪ | ৩:৪১ অপরাহ্ণ আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ | ৩:৪১ অপরাহ্ণ
রাউজানে বিষপানে মরলো প্রবাসীর স্ত্রী

সাম্পান ডেস্ক 

রাউজানের হলদিয়া ইউনিয়নে বিষপানে রিজিয়া বেগম (৪০) নামে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।

মৃত্যুবরণকারী ওই গ্রামের চানতলির বাড়ির আবুধাবি প্রবাসী জালাল মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে।

ইউপি সদস্য সবুজ বড়ুয়া জানান, দুই ছেলে মিজান ও মিরাজ দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার পর বসতঘরে বিষপান করেন রিজিয়া বেগম। দুপুরে তারা বাড়ি ফিরলে মাকে বমি করতে দেখে।

পরে তাকে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া পর বিকেল ৫টার দিকে রিজিয়া মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares