বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাউজানে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণ ব্যবসায়ীসহ ৮ ডাকাত আটক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২ | ৭:৫১ পূর্বাহ্ণ আপডেট: ২২ নভেম্বর ২০২২ | ৭:৫৬ পূর্বাহ্ণ
রাউজানে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি:  স্বর্ণ ব্যবসায়ীসহ ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক

রাউজানে এক দুবাই প্রবাসীর বাড়ি থেকে ৭০ ভরি স্বর্ণালংকার,নগদ টাকা ও অন্যান্য দামী জিনিসপত্র ডাকাতির ঘটনার এক স্বর্ণ ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করা হয়েছে। এসময় ৪৪ ভরি স্বর্ণালংকার, কয়েন ও সোনা বিক্রির ৩০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১ নভেম্বর) র‍্যাব -৭ এর একটি টিম রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মোহাম্মদ মুসা, সাইদুল ইসলাম, খোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন,মোঃ বাপ্পি, সজল শীল, মোঃ ইদ্রিস প্রকাশ কাজল ও বিপ্লব চন্দ্র সাহা।এদের মধ্যে বিপ্লব চন্দ্র সাহা জুয়েলারি ব্যবসায়ী। আর বাকিরা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

জানা যায়, গত ২৮ অক্টোবর প্রবাসী সারোয়ার চৌধুরী পরিবারের সদস্যদের নিয়ে মামাতো ভাইয়ের বিয়েতে যায়।বাড়িতে তার বৃদ্ধ বাবা ছাড়া কেউ ছিলো না।এই সুযোগে পরের দিন দিবাগাত রাত ১ টার দিকে তার বাড়িতে ডাকাতদল হানা দেন। ডাকাতরা সারোয়ারের ঘরের পিছনে লোহার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার বৃদ্ধ বাবাকে কম্বল দিয়ে চেপে ধরে চোখ মুখ ও হাত পা বেঁধে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাত দলের মধ্যে হতে মোঃ মুসা নামক একজন ব্যক্তি ভিকটিমের বাবার গলায় চাকু ধরে রাখে এবং চিৎকার করলে জবাই করে ফেলবে বলে হুমকি প্রদান করে।

ডাকাত দলের অন্যান্য সদস্যরা আলমারীতে রক্ষিত অবস্থায় থাকা ভিকটিমের স্ত্রী, মা, বোনের স্বর্ণালংকার এবং অপরাপর আত্বীয় স্বজনের আমানত স্বরুপ রাখা স্বর্ণালংকারসহ সর্বমমোট ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়াও ডাকাত দল ভিকটিমের মামাতো বোনের বিবাহের জন্য ঘরে রাখা নগদ ০৫ লক্ষ টাকা, উন্নতমানের ০৫ মোবাইল এবং ০১টি ট্যাব লুট করে। এই ঘটনায় দিন পর এসে ২৯ নভেম্বর ভুক্তভোগী ভিকটিম মোহাম্মদ সরোয়ার চৌধুরী বাদী হয়ে উক্ত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে চট্টগ্রাম জেলার রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares