বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ
রাউজানে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামি মো. নাছির (৪৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি উপজেলার চুনতিপাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌণে ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর নতুনহাট লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, রাউজান থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. নাছির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে মো. নাছিরকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটিতে তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares