বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে দেশীয় মদসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ
রাউজানে দেশীয় মদসহ গ্রেপ্তার ১

রাউজান প্রতিনিধি

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশে এসআই সাদ্দাম হোছাইন ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ বিপ্লব মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আনোয়ারা থানার ৬ নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার মৃত অজিত মজুমদারের পুত্র বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় মোটরসাইকেলযোগে আসামি বিপ্লব মজুমদার (৪২) চেকপোস্টে পৌঁছালে পুলিশ তাকে সিগন্যাল দিয়ে থামায়।

পুলিশ জানায়, থামানোর পর বিপ্লব মজুমদার সন্দেহজনক আচরণ ও অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে তল্লাশি করা হয়। এসআই সাদ্দাম হোছাইন সাক্ষীদের উপস্থিতিতে আসামির দেহ ও মোটরসাইকেল তল্লাশি চালিয়ে তার কাঁধের ব্যাগ এবং মোটরসাইকেলের পেছনের হুকে ঝোলানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares