বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

যেভাবে মিসর জয় করলেন নোয়াখালীর যুবক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ৪:৪৬ অপরাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ৪:৪৭ অপরাহ্ণ
যেভাবে মিসর জয় করলেন নোয়াখালীর যুবক

সাম্পান ডেস্ক

চাকরি নিয়ে মিসরে গিয়েছিলেন নোয়াখালীর সেনবাগের তরুণ গোলাম সারোয়ার (২৬)। সেখান তাঁর সঙ্গে পরিচয় হয় মিসরীয় তরুণী ডালিয়ার (২৬)। একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয় দুজনের। ২০২০ সালে মিসরে বিয়ে করেন এই জুটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি নোয়াখালী আসেন মিসরীয় এই সুন্দরী তরুণী। বিষয়টি জানাজানি হতেই তাকে দেখতে দূরদূরান্ত থেকে আসতে থাকেন কৌতূহলী মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই জুটি নিয়ে চলছে তুমুল আলোচনা।

জানা যায়, তরুণ গোলাম সারোয়ার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে। ২০১২ সালে মিসর গিয়ে একটি পোশাক তৈরির কারখানায় চাকরি নেন গোলাম সারোয়ার। সেখানে থাকতে ডালিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।একপর্যায়ে ২০১৮ সালে তারা বিয়ে করেন। তবে গত বৃহস্পতিবারই এই মিসরীয় তরুণী প্রথমবারের মতো বাংলাদেশে আসেন।

গোলাম সরোয়ার জানান, মিসরে তিনি ডালিয়াদের বাসার পাশেই থাকতেন। সেখানে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এর সুবাদে মাঝেমধ্যে ডালিয়ার বাসায় যাতায়াত ছিল তাঁর। একপর্যায়ে ডালিয়াকে তাঁর ভালো লাগে। ডালিয়াও তাঁকে পছন্দ করেন। প্রেমের সম্পর্ক হওয়ার একপর্যায়ে ২০১৮ সালে ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেন সারোয়ার। কিন্তু ডালিয়ার পরিবারের কেউ রাজি হচ্ছিলেন না। পরে ডালিয়া অনেক বুঝিয়ে–শুনিয়ে তাঁর মা-বাবাকে রাজি করান। ২০২০ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।

গোলাম সারোয়ার আরও বলেন, গত বছর তাঁদের একটি সন্তানের জন্ম হলেও তিন দিনের মাথায় মারা যায়। করোনা মহামারির কারণে এত দিন বাড়িতে আসা হয়নি তাঁদের। তাই এখন এসেছেন।

এদিকে ডালিয়াকে দেখতে দূরদূরান্ত থেকেও মানুষজন গোলাম সরোয়ারের বাড়িতে ভীড় করতে থাকে। ডালিয়াও তাদের সাথে ইশারায় কথা বলছেন।সালাম দিয়ে নিজের ভাষায় কুশল বিনিময় করছেন।

ডালিয়াকে দেখতে আসা পাশের বাড়ির গৃহিণী রোকেয়া বেগম বলেন, বিদেশি তরুণীকে বধূ সেজে আসতে দেখে খুবই ভালো লাগছে। মেয়েটি দেখতে অনেক সুন্দর।

ডালিয়া বলেন, বাংলাদেশি খাবার ও পরিবেশ তাঁর ভালো লেগেছে। দুই মাসের জন্য এসেছেন তাঁরা। এরপর আবার মিসরে ফিরে যাবেন। গোলাম সারোয়ারের বাবা গোলাম মাওলা বলেন, ছেলের বউ বেড়াতে আসায় পরিবারের সবাই আনন্দিত। পুত্রবধূ বাংলা ভাষায় কথা বলতে পারেন না। তবে তাঁদের ছেলে এ ক্ষেত্রে দোভাষীর কাজ করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares