বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মোটরসাইকেল দুর্ঘটনায় ফটিকছড়ির ২ তরুণ নিহত

প্রকাশ: ২০ জুন ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ আপডেট: ২০ জুন ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ
মোটরসাইকেল দুর্ঘটনায় ফটিকছড়ির ২ তরুণ নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামে পৃথক জায়গায় বাইক দুর্ঘটনায় ফটিকছড়ির ২ তরুণ  নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। নিহতরা হলেন মু. নয়ন(২১),মো. রিয়াদ (১৭)। আহতরা হলেন মো. সাহেদ(১৮), অপু (১৫)।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরে হাটহাজারী মুহরিহাট এলাকায় চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেয়ায় বাইক চালক মু.নয়ন(২১) এর মৃত্যু হয়। এসময় আহত হন মোটরসাইকেল আরোহী সাহেদ (১৮)। আহত সাহেদকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত বাইক চালক মু. নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের ৯ নং ওয়ার্ডের হাজী রহমত আলী সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির ফজলুল কবির ছেলে। নিহত তরুণ চট্টগ্রামের একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা অ্যাডভোকেট রাশেদুল আলম জানান, আমার ভাতিজা ঈদের ছুটিতে বাইক চালিয়ে পতেঙ্গায় বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার সম্মুখীন হয়।

নাজিরহাট হাইওয়ে ইনচার্জ মু.মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, মুহরিহাট এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেল। ঘটনাস্থলে বাইক চালক মারা যান। আহত অবস্থায় এক বাইক আরোহীকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

এদিন বিকালে হেঁয়াকো সেলফি রোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাবার গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রিয়াদ (১৭) মৃত্যু হয়।এ সময় গুরুত্বর আহত হন অপু (১৫)। আহত অপুকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। আহত ও নিহত দুইজনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত রিয়াদ দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের মুহাম্মদ পুরের হুদা ড্রাইভারের ছেলে। আহত অপু মিরসরাই উপজেলার ৬ নম্বর ওয়ার্ড কয়লা এলাকার দুলাল সওদাগারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাগানবাজার- বাগানবাজারের সীমান্ত সড়ক হেঁয়াকো সেলফি রোড়ে বাইকের দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাবার গাছের সাথে ধাক্কা দেই তারা। এসময় মোটরসাইকেল আরোহী রিয়াদ ও অপু আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং আহত অপুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, বিকালে দাঁতমারা ও বাগানবাজার সীমান্ত সড়ক সেলফি রোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির রাবার গাছের সঙ্গে ধাক্কা। এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং একজনে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares