বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মেসি গোল করলেন, করালেন,জেতালেন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ | ৯:১৫ অপরাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ | ৯:১৫ অপরাহ্ণ
মেসি গোল করলেন, করালেন,জেতালেন

সাম্পান ডেস্ক

এই ম্যাচে আর্জেন্টিনার যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ ছিল না মোটেও। ম্যাচটা জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হতো দলকে। আমূলে না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে সেটা কিছুটা হলেও বদলালেন মেসিরা। বলের দখল বাড়ালেন, বাড়ল প্রতিপক্ষ রক্ষণে মেসি, ডি মারিয়াদের উপস্থিতিও।

কিন্তু যে গোলের জন্য এত কিছু, সে গোলটাই যেন পাচ্ছিল না মেসির দল। অতীতে এমন সব মুহূর্তে বহুবার আর্জেন্টিনাকে পরিত্রাণের পথ দেখিয়েছেন মেসি। আজও মেসি ম্যাজিকের অপেক্ষাতেই যেন ছিল আকাশী-সাদারা।

মেসি সেই আশা পূরণ করলেন এসে ম্যাচের ৬৩ মিনিটে। বক্সের বাইরে বল পেয়ে সঙ্গে একটু স্পেসও পেয়ে গিয়েছিলেন। জাদুটা দেখালেন তখনই। সামনে ছিল মেক্সিকোর পুরো রক্ষণ, গোলরক্ষক গিলের্মো ওচোয়া তো বটেই। রক্ষণের জটলায় একটু ফাঁকা দেখলেন যেন, ট্রিগারটা চেপে বসলেন সঙ্গে সঙ্গে। মেক্সিকান রক্ষণ আর ওচোয়াকে ফাঁকি দিয়ে বলটা গিয়ে জড়ায় জালে। মহাগুরুত্বপূর্ণ গোলের দেখাটা পেয়ে যায় আর্জেন্টিনা। সঙ্গে সঙ্গে বেড়ে যায় মেসিদের দ্বিতীয় রাউন্ডের আশাটাও।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares