বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মেয়রকে কটূক্তি করা ‘করদাতা’ সভাপতি নুরুল আবছার কারাগারে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১১:২৮ পূর্বাহ্ণ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ১১:২৮ পূর্বাহ্ণ
মেয়রকে কটূক্তি করা ‘করদাতা’ সভাপতি নুরুল আবছার কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীকে কটুক্তির ঘটনায় দায়ের করা আইসিটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার।

সোমবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আটক নুরুল আবছার নগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকার আবুল খায়ের মেম্বার বাড়ির হাজী আবুল খায়ের মেম্বারের ছেলে।

নুরুল আবছারের আইনজীবী সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী বলেন,করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারকে হাইকোর্ট ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। এরপর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares