বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মুরাদপুরে চালক-শ্রমিকদের নিয়ে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ১:৫২ অপরাহ্ণ আপডেট: ২৮ জুলাই ২০২২ | ২:০৬ অপরাহ্ণ
মুরাদপুরে  চালক-শ্রমিকদের নিয়ে ট্রাফিক  সচেতনতা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় বিভিন্ন গণপরিবহনের চালক শ্রমিকদের সচেতন করতে ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে এক সচেতনতা সভার আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকাল ১০টায় এই প্রোগ্রাম শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়।

বহদ্দারহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক উত্তম কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের পরিদর্শক ইসরাফিল মুজুমদার, বিপুল পাল, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বক্তব্য রাখেন।সভায় বিভিন্ন পরিবহনে মালিকসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন বলেন, একটি বাস অপর আরেকটি বাসে যাত্রী তোলার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। এতে পেছনে গাড়ির সারি দীর্ঘ হয়ে যানজট তৈরি হয়। চালক ভাইরা এ ব্যাপারে একটু সচেতন হবেন। পাশাপাশি যানজটমুক্ত নগরী করতে চাইলে অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজ ব্যতিত গাড়ি থামানো বা যাত্রী উঠানামা করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares