প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩ | ৯:২২ অপরাহ্ণ আপডেট: ৬ অক্টোবর ২০২৩ | ৯:২২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুম্বাই নগরীর গোরেগাঁও এলাকায় একটি সাততলা ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪০ জন আহত হয়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার (৬ অক্টোবর) ভোররাতে গোরেগাঁও এর মহাত্মা গান্ধী রোডের ভবনটিতে আগুন লাগে।
আরো জানিয়েছে, আগুন ভবনটির নিচতলার কয়েকটি দোকান ও গাড়ি রাখার স্থানে ছড়িয়ে পড়ে, এতে ভবনটির বাসিন্দারা ফ্ল্যাটগুলোতে আটকা পড়েন; আত্মরক্ষার চেষ্টায় তাদের কয়েকজন ছাদে চলে যান। পরে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ বাকি পাঁচজন নারী, তাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক। আহত ৪০ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ২৮ জন নারী, এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
