নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর থাকা তাসফির হাসান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতে সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
শনিবার (৬ আগস্ট) রাত ৯টার ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষর্থী তাফসির হাসানের মৃত্যু হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম থেকেই তাসফিরের অবস্থা আশঙ্কাজনক ছিল। তার মাথা আঘাত ছিল এবং ঘাড় ভেঙে যায়। বলতে গেলে পুরো শরীর প্রায় অবস হয়ে যায়। গত ৩১ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। রাত ৯ টা ৫০ মিনিটে অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা থেকে ফেরার পথে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্বা দিলে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।এরপর সেখানে চিকিৎসাধীন থাকা আয়াতুল ইসলাম আয়াত ৫ আগস্ট মারা যায়।
