বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিমান বাহিনীর ৫ কর্মকর্তা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিমান বাহিনীর ৫ কর্মকর্তা

সাম্পান ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার প্রাণী সম্পদ অফিস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমান বাহিনীর ৬ টন ওজনের গাড়ী নোয়াখালীর সোনাইমুড়ী যাওয়ার পথে রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় বিমান বাহিনীর ৩ সামরিক কর্মকর্তা ও ২ বেসামরিক কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন।পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, চট্টগ্রাম থেকে এয়ারবেজ থেকে আসা বিমান বাহিনীর ৬ টন ওজনের গাড়ী সোনাইমুড়ী যাওয়ার পথে সকাল ১০টায় মীরসরাই উপজেলায় সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা ভেজা ছিল এবং ব্রেক চাপায় উক্ত দুর্ঘটনা ৫ জন আহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পশু হাসপাতালের সামনে বিমান বাহিনীর একটি গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত হয়েছে।

তাদেরকে স্থানীয় মীরসরাই সদরে সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares