বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মীরসরাইয়ে পুকুরের পানিতে ভাসছে শিশুর লাশ

প্রকাশ: ৫ মার্চ ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে পুকুরের পানিতে ভাসছে শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানি থেকে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম শিহাব উদ্দীন মাহমুদ(৪) ।

মঙ্গলবার (৫ মার্চ ) সকালে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরগাং এলাকায় এই ঘটনা ঘটে।নিহত শিশু শিহাব মাহমুদ মরগাং এলাকার গিনাজী ভূঞা বাড়ির সিরাজুল ইসলাম মিঠুর ছেলে ।

স্থানীরা জানান, আজ সকালে শিশু শিহাবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন । শিহাব খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ।পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমল্পেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ওচমানপুর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন ভূইয়া বলেন,শিহাব নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি । বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares