বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মীরসরাইয়ে দৈনিক মানবজমিন’র রজতজয়ন্তী উদযাপন 

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:৫১ পূর্বাহ্ণ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:৫৪ পূর্বাহ্ণ
মীরসরাইয়ে দৈনিক মানবজমিন’র রজতজয়ন্তী উদযাপন 

মীরসরাই প্রতিনিধি

 চট্টগ্রামের মীরসরাইয়ে  দৈনিক মানবজমিনের  রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায়  মীরসরাই উপজেলার প্রেসক্লাব কার্যালয়ে  দেশের  শীর্ষস্থানীয় এই  জাতীয়  দৈনিকের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা ও মোনাজাতের আয়োজন করা হয়। 

 দৈনিক মানবজমিনের  মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী সঞ্চালনায় ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।এতে অন্যান্যের মধ্যে  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ  নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ) , সহ-সভাপতি  নয়ন কান্তি ধুম(লাল সবুজের বাংলাদেশ), যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার দৈনিক জনকন্ঠ) ও  বাবলু দে (সি প্লাস), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রণজিত ধর, অর্থ সম্পাদক কামরুল ইসলাম ( মোহন টিভি), দপ্তর সম্পাদক ইমাম হোসেন( দৈনিক ইনকিলাব),  প্রচার ও প্রকাশনা সম্পাদক  দিদারুল আলম (বাংলা টিভি ,দৈনিক সকালের সময় ) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাহী সদস্য  আব্দুল মান্নান রানা (দৈনিক জনতা),কামরুল হাসান ( দৈনিক অন্য দিগন্ত), সানোয়ারুল ইসলাম রনি ( পাক্ষিক খবরিকা),দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিনিধি কমল পাটোয়ারী, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি জিয়াউর রহমান জিতুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের যে অবাদ স্বাধীনতা দিয়েছেন মানবজমিন তা অনুসরণ করে। মানবজমিন প্রতিনিয়ত ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করে এবং জনকল্যাণে কাজ করে। দীর্ঘ দুই যুগে মানবজমিন যেমন পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে, তেমনি অদুর ভবিষ্যতেও মানবজমিন পাঠকের অন্তর জুড়ে থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares