বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে ২৮ লাখ টাকার ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২ | ৯:২৬ পূর্বাহ্ণ আপডেট: ১৫ জুলাই ২০২২ | ৯:২৬ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে ২৮ লাখ টাকার ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ
সুব্রত কুমার নাথ (৫২) নামের কথিত এক সাংবাদিককে আটক করা হয়েছে।উদ্ধারকৃত এসব মাদকের অনুমানিক মূল্য ২৭ লাখ ৮০ হাজার টাকা। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় বর্ডার গার্ড অব বাংলাদেশ ( বিজিবি) এর একটা টিম মিরসরাই উপজেলার করেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আটক সুব্রত কুমার নাথ (৫২) চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে।তিনি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।নিজেকে দৈনিক সূর্যোদয় নামে একটি পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে ফটিকছড়িসহ বিভিন্ন জায়গায় ঘরে বেড়াতেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে সেগুলো ফেসবুকে দিয়ে নিজেকে বড় সাংবাদিক বলেও জাহির করতেন তিনি।

বিজিবি-৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জাকির হোসেন বলেন,ফেনীতে মাদক নিয়ে যাওয়ার পথে মিরসরাইয়ে বিজিবির একটা টিম তল্লাশী চালিয়ে সুব্রত কুমার নাথ (৫২)নামে এক ব্যক্তিকে আটক করেছে।তার কাছ থেকে আট হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তি প্রথমে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়েছে। মাদক পাওয়া যাওয়ায় আমরা তার গাড়িটাও জব্দ করেছি।তাকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares