প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ৯:৫০ পূর্বাহ্ণ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ৯:৫১ পূর্বাহ্ণ
চট্টগ্রামের মিরসরাইয়ে নদী থেকে থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে উত্তোলনের দ্বন্দ্বের জেরে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ১০টায় মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় গুলিবিদ্ধ বাকি দুইজন হলেন হিঙ্গুলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অশোক সেন (৪২) ও ওচমানপুর ইউনিয়ন যুবলীগ কর্মী সাইদ খাঁন দুখু।স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
