বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ১১ জনের মৃত্যু

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ৮:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ২৯ জুলাই ২০২২ | ৯:১৩ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ১১ জনের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনার রাস্তার মুখেএ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ওই পর্যটকবাহী মাইক্রোবাসের যাত্রী।তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায় নি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,‘পর্যটকবাহী চট্ট-মেট্রো-চ ৫১-২৩৫০ নাম্বার মাইক্রোবাসটি রেললাইনের ওপর উঠে গেলে মহানগর প্রভাতী ট্রেনে ধাক্কা দেয়।ট্রেন মাইক্রোবাসটিকে টেনে অনেক দূর নিয়ে গেছে।এপর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares