বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে বাইকের ধাক্কা, নিহত ৩

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩ | ২:১২ অপরাহ্ণ আপডেট: ৪ নভেম্বর ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে বাইকের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মিরসরাইয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা  কভার্ড ভ্যানের পেছনে বাইকের ধাক্কায় ৩ যুবক নিহত হয়েছেন। নিহত ৩ যুবক ওই বাইকের আরোহী ছিলেন।

শনিবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১২টায় উপজেলার কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জনি (১৭) মৃত আবুল কাশেম পুত্র,আকিব (১৫)  আবুল হাসান,
ইমাম হোসেন (১৭) আবুল কালাম। তারা সকলে  মিরসরাই উপজেলার  হাদিফকির হাট ও সায়েরখালী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন। তিনি বলেন, মোটরসাইকেলটিতে ৪ জন আরোহী দ্রুত গতিতে বাইক যোগে মিরসরাই থেকে চট্টগ্রামের দিকে যায়। আর যাওয়ার পথে  মহাসড়কে  দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই ৩ জন আরোহী
নিহত হয়। একজনকে আহত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, আরোহীগন হেলমেটবিহীন ছিল ।মৃত সকলেই মাধ্যমিক স্কুল পর্যায়ের ছাত্র এবং মিরসরাই  এলাকার।এবং দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানটি ঘটনার পর পরই চট্টগ্রাম অভিমুখে পালিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares