বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে জঙ্গল থেকে আ’লীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ
মিরসরাইয়ে জঙ্গল থেকে আ’লীগ নেতার লাশ উদ্ধার

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মিরসরাই থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার জঙ্গল থেকে তাহের ভুঁইয়ার লাশ উদ্ধার করে।

নিহত আবু তাহের ভূঁইয়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।তিনি স্থানীয় মৃত মজিবুল হকের ছেলে।

নিহতের ভাতিজা মেহেদী হাসান জানান, তার চাচাকে গুম করে হত্যা করা হয়েছে। পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে দমক দিয়ে আসছিলেন। নিখোঁজের পর নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মৃত লাশ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার চাচার লাশ। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এসে নিয়ে যায়।

মেহেদী বলেন, আমার চাচার এলাকার মধ্যে কারো সাথে কোন বিভেদ ছিলো না। সবার সাথে ভালো সম্পর্ক। কেনো আমার চাচাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares