বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ | ১:৩৭ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিল্প বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষে মুন্না নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে শিল্প বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহেদ গ্রুপের সঙ্গে মিরসরাই পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

/

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares