প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ৯:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আলোচিত মিতু মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।
মঙ্গলবার বিকেল ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট জমা দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, মিতু হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পিবিআই। এবিষয়ে যাবতীয় প্রক্রিয়া শেষ করে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।
