বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মাশরাফির সিলেটের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ
মাশরাফির সিলেটের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম

সাম্পান ডেস্ক

বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুভাগতহোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাত্তাই পেলো না মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের কাছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান নেন সিলেটের অধিনায়ক মাশরাফি। আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোটে ৮৯ রান করতে পারে। লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares