সাম্পান ডেস্ক
মালয়েশিয়ার পাহাং রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘গ্যাং সেন্ট্রো’ নামে ডাকাত দলের সদস্য একজন বাংলাদেশি ও ২ জন ভিয়েতনামের নাগরিক নিহত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় পাহাং রাজ্যের জালান পেকান-কুয়ান্তানে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ এ তথ্য জানায়।পুলিশ জানায়, সেলাঙ্গর ও পাহাং জিপিএ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের একটি পুলিশ দল সোমবার রাতে পেকানের পাহাং রাজ্য উন্নয়ন কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালানোর সময় গোলাগুলির ঘটনাটি ঘটে। নিহত ডাকাত দলের সদস্য, এদের মধ্যে দুজন ভিয়েতনামিজ; একজন বাংলাদেশি। নিহতদের দুজন ৩৪ থেকে ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক, যার বয়স ৩৮ বছর। একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তারা সবাই বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের জুন থেকে দলটি সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরি করছিল।
