বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫২ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৫৩ অপরাহ্ণ
মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম নগরের মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘ আয়োজিত আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।টুর্নামেন্টে স্থানীয় মনিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মাঠে টানা ৭ম বারের মতো এই ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মনিয়া একাদশ ইউনুস স্মৃতি সংসদকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ২৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। আর রানার্সআপ দলকে দেয়া হয় ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা।

মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের সভাপতি মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার সাবেক কাউন্সিলার আলহাজ্ব সালাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলমগীর হোসেন রনি,চট্টগ্রাম জেলা ফুটবল একাডেমি এসোসিয়েশনের সদস্য নুর জাহেদ বাবলু।

অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক জাহিদ হাসান শোভন,ইসমাইল হোসেন,মোহাম্মদ বশির,অলিউল ইসলাম,মোহাম্মদ আলম, মোহাম্মদ শাহাজাহান,মোহাম্মদ রুবেল,মোহাম্মদ খোরশেদ আলম।সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এরশাদ,নুরুউদ্দিন,সবুজ,পারভেজ,আবুল হোসেন,সোহেল,আনোয়ার, নুর নবী,মোহাম্মদ রবিন,মোহাম্মদ মুন্না,ফারুক,সজল,মনির,রোহান,রুবেল,সবুজ,আরমান,জাকির প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares