বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মাদক নির্মূলে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

প্রকাশ: ৫ জুলাই ২০২৩ | ৬:২৫ অপরাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ
মাদক নির্মূলে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সাম্পান ডেস্ক 

মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক এই ব্যাধি নির্মূলে মানিকগঞ্জের সদর উপজেলার দীঘি ইউনিয়নে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার ( ৫ জুলাই)  সামাজিক সংগঠন ‘ভাটবাউর যুব সংঘ’র উদ্যোগে স্থানীয় ঈদগাহ ময়দানে  এই মাদকবিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদক বিরোধী এই সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান আহমেদ রাজা, সচেতন নাগরিক মোঃ রতন মিয়া, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান, ০৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ, সাবেক কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব সংঘের সাবেক সভাপতি আতোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুব সংগঠক চাঁন মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 

সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা করা ও মাদকাসক্তদের পুনর্বাসন করার বিষয়ে গুরত্ব আরোপ করা হয়। এ সময় সভার সভাপতি ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের লিটন মাদক ব্যবসায়ীদের একটি তালিকা এবং স্থানীয়ভাবে স্থাপনকৃত সিসি ক্যামেরার পাসওয়ার্ড মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশিদের নিকট তুলে দেন। মোঃ হামিমুর রশিদ মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা  শেষে ‘ভাটবাউর যুব সংঘ’র র কার্যালয়ের সামনে দুইটি  গাছের চারা রোপণ করা হয়  এবং উপস্থিত ২০০ লোকের মাঝে চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares